যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

দীর্ঘ ১৭ বছর পর মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণের পর সর্বসাধারণের যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বুধবার বিকালে রাজধানীর মিরপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, “এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের কাজের সাথে সরকারের অরো অনেকগুলো দপ্তর জড়িত ছিলো। বলা হয় যে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা কঠিন কিন্তু এ রাস্তাটির ক্ষেত্রে আমরা সেই কঠিন কাজটা শেষ করে মাত্র ২ মাসেই নগরবাসীর জন্য রাস্তাটা খুলে দিতে পেরেছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে বলেন,

“এই রাস্তাটির একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। তা হলো—সরকারের সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এক জায়গায় এসে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।

তিনি আরো বলেন, আমাদের নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্তি দিতে হবে। তাহলেই সকলের জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা সম্ভব হবে।”

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

এ লক্ষ্যে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং ডাকবিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

উল্লেখ্য, এবছর ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন।

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে একটি সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের যান চলাচলের কারণে সারাদিনই তীব্র যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করে, যা মিরপুর-২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ