ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে রেলপথের ২০ ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই স্থানটিতে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘ভোর রাতে কে বা কারা ২০ ফুটের মতো লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে পুনরায় ট্রেন চালু হবে।’

উল্লেখ্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত শনিবার বিকেল থেকে আন্দোলন করছে বঞ্চিতপ্রার্থীদের সমর্থকরা। শনিবার ও রোববার রেললাইনে আগুন দিয়েও বিক্ষোভ করেছে তারা।

বাংলাদেশ সময়: ১২:১৩:১১   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ