এআইয়ের মাধ্যমে ছড়ানো বিদ্বেষ বন্ধে ইসি সম্পূর্ণ নিষ্ক্রীয়: ড. দেবপ্রিয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » এআইয়ের মাধ্যমে ছড়ানো বিদ্বেষ বন্ধে ইসি সম্পূর্ণ নিষ্ক্রীয়: ড. দেবপ্রিয়
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



এআইয়ের মাধ্যমে ছড়ানো বিদ্বেষ বন্ধে ইসি সম্পূর্ণ নিষ্ক্রীয়: ড. দেবপ্রিয়

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক ব্যবহারে নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, এআইয়ের মাধ্যমে সহিংসতা বিদ্বেষ, ঘৃণা যেভাবে প্রচার করা হচ্ছে, তা প্রতিহত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিষ্ক্রীয়। এ অবস্থায় রাজনীতিবিদদের থেকে ডিজিটাল সুরক্ষার উদ্যোগ স্পষ্ট করার দাবি জানান তিনি।

ড. দেবপ্রিয় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সবচেয়ে বেশি এআই দিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট সামনে আসে। ফ্যাক্ট চেকিং বা ভেরিফিকেশন ছাড়া কনটেন্টটি সত্য নাকি বানানো তা বোঝা সাধারণ মানুষের পক্ষে বেশ জটিল। এভাবেই অপতথ্যসহ ছড়ানো হচ্ছে নানা সহিংসতার চিত্র। যাকে এবারের নির্বাচনে বড় বাধা হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ।

আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের বড় ঘাটতি আছে বলেও অভিযোগ করেন তিনি।

সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় বলেন, অর্থনীতিসহ সামগ্রিক কাঠামো ডিজিটাইজড না হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলেও মত দেন এই অর্থনীতিবিদ। তাগিদ দেন একটি জবাবদিহিমূলক একীভূত জাতীয় তথ্যভাণ্ডার তৈরির।

আলোচনায় অন্তর্বর্তী সরকারের ডিজিটাল সেবার ক্ষেত্রে স্টারলিংকের বাণিজ্যিকীকরণ ও অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের সিদ্ধান্তকে কার্যকরী পদক্ষেপ বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:২১   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ