ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭০১ - সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন।

১৭৭৩ - দক্ষিণ করোলিনার চার্লসস্টনে জনগণের জন্য প্রথম ঔপনিবেশিক আমেরিকান জাদুঘর খোলা হয়।

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

১৮৪৮ - ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড ডালহৌসি কলকাতায় আসেন।

১৮৬৬ - যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল এ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৭৯ - আফ্রিকায় ব্রিটিশ জুলু যুদ্ধ শুরু হয়।

১৯০৮ - সর্বপ্রথম সবচেয়ে দূরবর্তী রেডিও বার্তা পাঠানো হয়েছিল আইফেল টাওয়ার থেকে।

১৯৩৪ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয়।

১৯৪৩ - অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বাহিনী লেলিনগ্রাদের উপর আরোপিত নাৎসি জার্মানির অবরোধ আংশিকভাবে ভঙ্গ করতে পেরেছিল।

১৯৫৪ - অস্ট্রিয়ায় তুষার ধসে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়।

১৯৬০ - কেনিয়ায় ৮ বছরের জরুরি অবস্থার অবসান ঘটে।

১৯৬৪ - জাঞ্জিবার অভ্যুত্থান শুরু।

১৯৬৬ - লিয়ন বির জনসন ঘোষণা দেন যে দক্ষিণ ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের অবস্থান করা উচিত ততদিন পর্যন্ত, যতদিন কমিউনিস্ট আগ্রাসন থাকবে।

১৯৭০ - বায়ফ্রো বাহিনীর আত্মসমর্পণ। নাইজেরিয়ায় গৃহযুদ্ধের অবসান।

১৯৭১ - পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তীকালে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।

১৯৭২ - পোল্যান্ড এবং বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৩ - ইয়াসির আরাফাত দ্বিতীয় বার পিএলওর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৬ - প্রধানমন্ত্রী কুকরিত প্রমাজের পদত্যাগের পর থাইল্যান্ডের কোয়ালিশন মন্ত্রিসভা ভেঙে দেয়।

১৯৮৩ - আংগোলা চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯৫ - ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি সম্পাদন।

১৯৯৮ - মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯ টি ইউরোপীয় দেশের চুক্তি স্বাক্ষর।

২০০১ - ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্ট-এ ডাউন টাউন ডিজনি উদ্বোধন করা হয়।

২০০২ - বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন।

২০০৪ - বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরি-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।

২০০৫ - কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপণ করা হয়।

২০০৬ - সৌদি আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ হজের একটি আবশ্যকীয় কার্য শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় হুড়াহুড়িতে ৩৬২ জন নিহত হন।

২০১০ - হাইতিতে ভূমিকম্প সংগঠিত হয়, যাতে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার মানুষ নিহত ও রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।

জন্ম

১৭২৪ - ফ্রান্সেস ব্রুক, ইংরেজ লেখক এবং নাট্যকার।

১৭২৯ - এডমান্ড বার্ক, অ্যাংলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক।

১৮৬৩ - স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদন্ত দর্শনের গুরু, দার্শনিক ও সন্ন্যাসী।

১৮৭৬ - জ্যাক লন্ডন, মার্কিন লেখক।

১৮৮৬ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক ও সমাজকর্মী, যিনি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করার জন্য নিরলস সংগ্রাম করে গেছেন।

১৯১০ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯১৩ - ধীরেন্দ্রলাল ধর, খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, শিশুসাহিত্যে বিশেষ পরিচয়।

১৯২১ - আবদুল গনি হাজারী, বাঙালি কবি ও সাংবাদিক।

১৯৩৬ - ক্যাপ্টেন নুরুল হক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান।

১৯৪২ - এ.টি.এম. হায়দার, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডার।

১৯৫৬ - নিকোলাই নস্কভ, রুশ সংগীতশিল্পী।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?

মৃত্যু

১৫৯৯ - রোম সম্রাট মাকসিমিলিয়ান।

১৬৬৫ - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।

১৮২৯ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।

১৯৩৩ - প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৩৪ - সূর্য সেন, মাস্টারদা নামে সমধিক পরিচিত ভারতবর্ষের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তারকেশ্বর দস্তিদার, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭২ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৭৬ - রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা আগাথা কৃষ্টি ৮৫ বছর বয়সে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।

২০০৫ - অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী।

২০১৩ - কানাডিয়ান আইনজীবী এবং বিচারক উইলিয়াম অ্যান্ড্রু ম্যাকে।

বাংলাদেশ সময়: ১০:২২:০১   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ