ফরিদপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



ফরিদপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) ভোরে সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জহির মোল্লা ওরফে জহির সদর উপজেলার কানাইপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ ছিল।
তবে সন্ত্রাসীদের ভয় ও হুমকির কারণে ভুক্তভোগীরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রসমূহে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি হিসেবে সন্দেহভাজন যুবককে চিহ্নিত করা হয়।

পরে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় জহিরকে আটক করা হয়।

আটক আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২৮   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ