জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক

ছাত্র-জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই।
তাই তারা মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন, তারাই আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেন। জাতীয় রাজনীতিতে এ মোনাফেকি দেখতে চাই না।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীমের ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৫   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ