মানুষ ধানের শীষকে ভালোবাসে: আবুল কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ ধানের শীষকে ভালোবাসে: আবুল কালাম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



মানুষ ধানের শীষকে ভালোবাসে: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, জনগণ তার নির্বাচনী গণসংযোগে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। তিনি বলেন, “মানুষ ধানের শীষকে ভালোবাসে। তারা ধানের শীষকে আমার চেয়ে বেশি ভালোবাসে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বন্দরের ২৩ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “মানুষ আমার সম্পর্কে জানে। আমি জানি উন্নয়ন কীভাবে করতে হয়। আমাদের দল থেকে আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। আমি তার সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো।”

তিনি বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার এমপি ছিলাম। আমি এই এলাকারই বাসিন্দা, এই শহরের মানুষ। আমি জানি মানুষের দুঃখ-দুর্দশা কী। আমাকেও এগুলোর কারণে ভুগতে হয়। আমি জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবো।”

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ এবং রাফিউদ্দিন রিয়াদসহ ২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৪   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ