
মেষ: কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে একটু ঝুঁকি নিতে হবে। অন্যদিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভালো কিছুর খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান পাবেন। আপনার ব্যবহারে কেউ আঘাত পেতে পারেন।
বৃষ: সকালের দিকে আর্থিক ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা শুনে চলতে হতে পারে। কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে বিশেষ আলোচনা। আপনার কোনো প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস না করাই ভালো হবে।
মিথুন: কোনো দুর্ঘটনার জন্য কাজের ক্ষতির আশঙ্কা আছে। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুর চক্রান্তে ব্যবসায় লাভ কম হবে। আত্মীয়ের জন্য কাজের খবর পাবেন।
কর্কট: সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকলেও সাফল্য আসবে না। অভিজ্ঞতার প্রকাশ আজ বেশি না দেখানোই ভালো। পড়াশোনার দিক থেকে দিনটি খুব ভালো। ঠিকমতো সম্মান পাবেন না। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল হবে। কষ্টকর কোনো কাজকে অতিরিক্ত সহজভাবে করতে সক্ষম হবেন।
সিংহ: ব্যবসায় মতবিরোধ থেকে সাবধান থাকুন। উপার্জনের ভাগ্য ভালো। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকবে না। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের ব্যবহার নিয়ে চিন্তা থাকবে। কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।
কন্যা: বন্ধুর কাছে কোনো সাহায্য পাবেন না। আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে। আপনার কোনো উন্নতিতে বন্ধুর অবদান থাকতে পারে। পানি পথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে।
তুলা: স্ত্রীর ভালো বুদ্ধির জন্য সংসারে উন্নতি হবে। শ্বশুরবাড়ির সঙ্গে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। সঞ্চয় নষ্ট হতে পারে। সহকর্মীরা শত্রুতা করবেন, বুদ্ধির দ্বারা সে সব কাটিয়ে উঠতে হবে। পুরনো প্রেম বিবাহে সাফল্য পেতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কিডনির সমস্যায় ভোগান্তির আশঙ্কা।
বৃশ্চিক: সকাল থেকে বাজে খরচের জন্য মথা গরম হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সময়টা মধ্যম। হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠান্ডা রাখতে পারলে পুরনো সমস্যা মিটে যেতে পারে। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন। কর্মরত নারীদের কর্মে অলসতা দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবেন না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে।
ধনু: কোনো ভালো কাজ করেও বদনাম হতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি বাধতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।
মকর: বাড়িতে অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা থাকবে। হঠাৎ কোনো সমাজবিরোধী কাজে ফেঁসে যেতে পারেন। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তি ভঙ্গ হবে। ব্যভিচারী মানসিকতায় সংসারে ক্লেশ সৃষ্টি হতে পারে। কাউকে সাহায্য করা অনর্থক বলে মনে হবে। আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভালো থাকবে। দাম্পত্য জীবনে দুশ্চিন্তা হবে।
কুম্ভ: কোনো সিদ্ধান্তে পরিবার আপনার পাশে থাকবে। পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন। আজ শারীরিক অবস্থার অবনতি হবে। প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। খুব পরিকল্পনা করে খরচ করতে হবে। আজ স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে। পেটের ব্যথা চূড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
মীন: ব্যবসা নিয়ে চাপ বাড়তে পারে। কারও সঙ্গে অযাচিত কথা বললে অশান্তি হতে পারে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অনেক ব্যাপারে স্বামীর সহায়তা পাবেন। নৃত্যশিল্পীরা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। দামি কোনো জিনিস পেতে পারেন।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৪১ ৫ বার পঠিত