সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ৪০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ৪০
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ৪০

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার জোয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের বাসটি জোয়ারকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ৪০ যাত্রী আহত হন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪২   ৯ বার পঠিত