ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন

ইরানে সম্ভাব্য মার্কিন হামলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে সায় দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা চালানোর জন্য যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের ‘আরএএফ (রয়্যাল এয়ারফোর্স) ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের ভূখণ্ড দিয়েগো গার্সিয়াও ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর এবং সেখানে থাকা যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লিজ নেয়ার চুক্তি করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ ঘাঁটি ব্যবহারের যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় এ চুক্তির সমালোচনা করেন ডনাল্ড ট্রাম্প।

এ প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘নিয়মানুসারে আমরা সামরিক অভিযানসংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করি না।’

পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হওয়ার জন্য ইরানের ওপর বেশ কিছুদিন ধরেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘপাল্লার বোমারু ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছে এবং ইরানে সরাসরি হামলার বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে।

প্রতিরক্ষা কর্মকর্তারা ট্রাম্পকে জানিয়েছেন, ২০০৩ সালের ইরাক আগ্রাসনের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক শক্তি মোতায়েনের পর শনিবারের মধ্যেই তারা যুদ্ধের জন্য প্রস্তুত।

সম্ভাব্য মার্কিন হামলায় চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং ইউরোপের মিত্র দেশগুলোর বিমানঘাঁটি ব্যবহারের কথা ভাবা হচ্ছে। দিয়েগো গার্সিয়া ব্যবহারে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের অনুমতি প্রয়োজন না হলেও, আরএএফ ঘাঁটি ব্যবহারের আগে লন্ডনের সম্মতি নিতে হয়।

বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাজ্যকে ‘ওয়োকিজমের বিরুদ্ধে দৃঢ় থাকার’ আহ্বান জানান এবং চাগোস দ্বীপপুঞ্জ ‘হস্তান্তর না করার’ পরামর্শ দেন।

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর এবং সেখানকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিটি ইজারা নেয়ার ব্রিটিশ পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সতর্ক করে তিনি বলেন, ‘দিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন না।’

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের এসব দ্বীপ হাতছাড়া করা উচিত হবে না। যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বড় ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, দ্বীপগুলো ছেড়ে দিলে তা হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যুক্তরাজ্যের জন্য এক কলঙ্কজনক ঘটনা।

ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া ও গ্লুচেস্টারশায়ারে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করতে হতে পারে।

জানা গেছে, গ্লুচেস্টারশায়ারে আরএএফ ফেয়ারফোর্ড থেকে দীর্ঘপাল্লার বোমা হামলা চালানোর অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি নিয়ে সরকারি আইনজীবীদের উদ্বেগ থাকায় যুক্তরাজ্য এখনো সম্মতি দেয়নি।

ব্রিটিশ সরকারের সূত্রগুলো জানিয়েছে, গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় অংশ না নেয়ার মতো এবারও ইরানে সম্ভাব্য সামরিক হামলায় যুক্তরাজ্যের সমর্থন দেয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশ সময়: ১২:১৯:০৮   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
গাজার জন্য ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে : ট্রাম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ট্রাম্প
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ