গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার

দুই বছরের বেশি সময় ধরে গাজায় চলছে যুদ্ধ। যেখানে সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছে না মৌলিক চাহিদার পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়ক, বিদ্যুৎ গ্রিড এবং পর্যাপ্ত খাদ্য। এরই মধ্যে গাজায় নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের কথা জানিয়েছে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

প্রতিশ্রুতিটি এসেছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে। এখানে নয়টি দেশ গাজার পুনর্গঠনের জন্য ৭ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে এবং আরও পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর কথা জানিয়েছে।

বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা নির্মাণ করলেই হবে না। আমাদের মানুষের আবেগ, আশা এবং আস্থা পুনর্গঠন করতে হবে। ফুটবল নিয়ে আমার কাজ করবো। ফুটবল বা এখানে যাকে সকার বলা হয়, সেটি বিশ্বের সর্বজনীন ভাষা। এটি আশা, আনন্দ, সুখ এবং একত্রিত হওয়ার প্রতীক।’

ফিফা ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষম নতুন একটি স্টেডিয়ামের জন্য ৫০ মিলিয়ন ডলার দেয়ার কথা জানিয়েছে এবং ১৫ মিলিয়ন ডলারে একটি ফিফা একাডেমি গড়ার ঘোষণা দিয়েছে। ৫০টি এরিনা মিনি পিচ বা টার্ফ নির্মাণে ২৫ লাখ ডলার এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে, যার প্রতিটির জন্য ১০ লাখ ডলার ব্যয় করবে।

গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। গাজা ও পশ্চিম তীর মিলিয়ে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিন দল রয়েছে, যা ১৯৯৮ সাল থেকে ফিফার স্বীকৃত। তবে তারা কখনও বিশ্বকাপে খেলতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫০   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ