জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রমজানের প্রথম দিনে সাংবাদিকদের সাথে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের প্রথম দিন এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী
ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ