২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠিত
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠিত

২০০৯ সালের গত ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পাশাপাশি, মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৩   ৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
ফরিদপুরে পানি সম্পদ মন্ত্রীর যাত্রাবিরতি, যুবদলের সৌজন্য সাক্ষাৎ
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
ফতুল্লা মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ