রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি

মোনাকোর বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দ্বিতীয় লেগের নাটকীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও এগ্রিগেট ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে পা রাখল ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই চলে। পিএসজি কিছুটা চাপে থাকলেও তাদের জন্য বড় স্বস্তির বিষয় ছিল প্রথম লেগের ফলাফল।
আগের লেগের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে আসায় শেষ ষোলোতে যেতে এই ম্যাচে তাদের দরকার ছিল শুধু একটি ড্র।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরা মোনাকো ৫৮ মিনিটে ১০ জনের দল হয়ে যায়। এই সুযোগে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় পিএসজিকে ম্যাচে ফেরান অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনহোস। তার দুর্দান্ত সমতাসূচক গোলের ছয় মিনিট পর দলের লিড বাড়িয়ে নেন কাভিচা কাভারাস্খেইয়া।

এরপর মোনাকো আক্রমণ চালালেও পিএসজির রক্ষণভাগ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে সান্ত্বনাসূচক একটি গোলের দেখা পেলেও শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ড্রতে শেষ হলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় পায় পিএসজি।

শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা চেলসি। শুক্রবার ড্রতে জানা যাবে, পিএসজি কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১১:০৪   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ