ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস

প্রথম পাতা » খেলাধুলা » ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। ম্যাচের অতিরিক্ত সময়ে ভিক্টর ওসিমেন ও বারিস ইয়িলমাজের গোলে রোমাঞ্চকর লড়াই শেষ ষোলোয় উঠেছে গ্যালাতাসারাই।

প্রথম লেগে ইস্তানবুলে ৫-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল জুভেন্টাস। মূল ম্যাচের শেষ দিকে ওয়েস্টন ম্যাকেনির হেডে ৩-০ ব্যবধানে এগিয়ে দুই লেগ মিলিয়ে সমতা (৫-৫) ফেরায় ইতালিয়ান ক্লাবটি।

শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-২ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ অগ্রগামিতায় শেষ ষোলোতে ওঠে গ্যালাতাসারাই।

প্রথমার্ধে লুকাস তোরেইরার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে প্রত্যাবর্তনের সূচনা করেন অধিনায়ক মানুয়েল লোকাতেল্লি।

৪৮ মিনিটে ইংলিশ ডিফেন্ডার লয়েড কেলি প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআর রিভিউয়ের পর সেটি সরাসরি লাল কার্ডে রূপ নেয়। ১০ জনে নেমেও দারুণ লড়াই চালায় জুভেন্টাস।

ফেদেরিকো গাত্তি ৭০ মিনিটে গোল করে আশা জাগান। এরপর ৮২ মিনিটে ম্যাকেনির কাছ থেকে আসে সমতাসূচক গোল।

অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। ইয়িলমাজের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন ওসিমেন।
ম্যাচের একদম শেষ মিনিটে পাল্টা আক্রমণে নিজেই গোল করে জয় নিশ্চিত করেন বারিস ইয়িলমাজ।

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল গ্যালাতাসারাই। পরের রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পার।

বাংলাদেশ সময়: ১২:৩৬:০৭   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ