ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ
রবিবার, ১ মার্চ ২০২৬



ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির প্রভাব কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসার এবং একটি অন্তর্ভুক্তিমূলক ‘ন্যায্য জ্বালানি রূপান্তর’ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে একশনএইড বাংলাদেশ ও বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রবিবার একশনএইড বাংলাদেশের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির এবং বিএসআরইএ-এর প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ।

এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো- নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে শিল্পখাত ও তৃণমূলের মানুষের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে জ্বালানি রূপান্তর প্রক্রিয়াকে আরও জনবান্ধব ও টেকসই করা।
এই অংশীদারিত্বটি প্রাথমিকভাবে আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে।

সমঝোতা স্মারকের আওতায় উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, জ্বালানি সুবিচার এবং জেন্ডার-সংবেদনশীল রূপান্তর নিয়ে নিবিড় গবেষণা পরিচালনা করবে। পাশাপাশি বিকেন্দ্রীভূত সৌর বিদ্যুৎ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণী সংলাপ ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হবে। এই অংশীদারিত্বের মাধ্যমে সরকারি, বেসরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের টেকসই জ্বালানি ও অর্থায়ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া উদ্ভাবনী ও পরিবেশবান্ধব অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে উভয় প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করবে। বিএসআরইএ মূলত কারিগরি পরামর্শদাতা এবং অ্যাডভোকেসি পার্টনার হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফারাহ্ কবির বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উপযোগিতা বাড়ানো এখন বৈশ্বিক ও জাতীয় অগ্রাধিকার। তবে এই রূপান্তর হতে হবে ‘ন্যায্য’, যেখানে নারী ও তরুণ সমাজসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষিত থাকবে।
বিএসআরইএ-এর কারিগরি দক্ষতা এবং আমাদের সামাজিক লড়াইয়ের অভিজ্ঞতা একত্রে বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব অর্জনে সহায়ক হবে।

নবায়নযোগ্য জ্বালানি শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ বলেন, একশনএইডের সাথে আমাদের এই জোট তথ্য-প্রমাণ ভিত্তিক নীতিনির্ধারণ এবং দেশের জ্বালানি খাতে টেকসই ও গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগটি ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর প্রভাব বিস্তার করবে। একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নে সরকারি জবাবদিহি নিশ্চিত করতেও এই অংশীদারিত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৮   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত
জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
‘ঢাকার দুই সিটিতে ২০ হাজার, নারায়ণগঞ্জে ১৭ হাজারের বেশি অটোরিকশা’
স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: ফকির মাহবুব আনাম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ