১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী
রবিবার, ১ মার্চ ২০২৬



১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙ্গামাটির সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

আজ রোববার রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শতভাগ সম্পন্ন যোগ্য প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক; তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সভায় মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেলা পরিষদ, এলজিইডি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের গৃহীত ১৮০ দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত শোনেন।

একইসঙ্গে তিনি পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান আইনের অসামঞ্জস্যতা দূর করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে নতুনভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪০   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতি ও হয়রানি বিরুদ্ধে একাধিক পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় এনেছি - এসপি মিজানুর রহমান
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুর সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ
জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বন্দরে ফ্ল্যাট থেকে গলা কাটা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ