দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বুধবার, ৪ মার্চ ২০২৬



দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর দাশেরকান্দি এলাকায় অবস্থিত অত্যাধুনিক পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আজ পরিদর্শনের সময় মন্ত্রী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পয়ঃব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ঢাকাবাসীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ রোধে উন্নত পয়ঃশোধন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় ঢাকা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী আশাপ্রকাশ করেন সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকাবাসীর জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪২   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ