সরিষাবাড়ীতে ভয়াবহ আগুন, ২ দোকানের ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ভয়াবহ আগুন, ২ দোকানের ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে ভয়াবহ আগুন, ২ দোকানের ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ভাঙা ব্রিজ সংলগ্ন শাহাজাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

​ক্ষতিগ্রস্ত দোকান মালিক রফিকুল ইসলাম দুল্লূ জানান, বুধবার রাতে তারাবি নামাজ শেষে তিনি বাড়ি ফেরেন। রাত ১১টার দিকে তার ছেলে আনিসুর রহমান তাদের মুদি এবং সার ও কীটনাশকের দোকান দুটি বন্ধ করে বাড়িতে যান। রাত ১টার দিকে হঠাৎ খবর আসে দোকানে আগুন লেগেছে।
​খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত বাজারে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দোকানের ভেতর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি দোকানই মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

​ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার সার ও কীটনাশকের দোকান এবং ছেলে আনিসুর রহমানের মুদি দোকানের মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে বাবা-ছেলে দুজনেই এখন নিঃস্ব। পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য তারা সরকারের কাছে জরুরি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

​আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয়দের ধারণা রাত ১টার দিকেই আগুনের সূত্রপাত ঘটে।

​ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ সম্পন্ন করেছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ