
জামালপুর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনহিতৈষী ব্যক্তিত্ব এম এ লতিফ। উপজেলার গোবিন্দনগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম বেলায়েত আলীর এই সুযোগ্য সন্তান দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিজেকে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন।
নির্বাচনী প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে এম এ লতিফ বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার মূল অঙ্গীকার। আমি পোগলদিঘা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত মানুষের অধিকার আদায় এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।”
তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, নির্বাচিত হতে পারলে বিশেষ গুরুত্ব দেবেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন। কৃষকদের সরকারি সুবিধা প্রাপ্তিতে সহায়তা এবং যুবকদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি। এছাড়াও মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখছেন তিনি।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোগলদিঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এম এ লতিফ। এক বার্তায় তিনি বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সুখ বয়ে আনুক। ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণই আমার একমাত্র কাম্য।”
স্থানীয় ভোটার ও বিশিষ্টজনদের মতে, এম এ লতিফ দীর্ঘ দিন ধরে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের সেবা করে আসছেন। বিপদে-আপদে তাঁকে পাশে পাওয়া যায় বলে সাধারণ মানুষের মধ্যে তাঁর একটি ক্লিন ইমেজ ও ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
পোগলদিঘা ইউনিয়নবাসী মনে করছেন, যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের চলমান সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব। এ লক্ষ্যে এম এ লতিফ ইউনিয়নবাসীর সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:২৫:২০ ৫২ বার পঠিত