![]()
সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শীঘ্রই বাংলাদেশ আগের অবস্থা থেকে বদলে যাবে। এরই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী। একইভাবে ঈদের আগেই কৃষি কার্ড ও মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের কার্ডও দেওয়া হবে।
রবিবার (৮ মার্চ) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে একই সময়ে বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগরে (৮ নম্বর ওয়ার্ড) ফ্যামিলি কার্ড উদ্ধোধন করবেন তিনি। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম,তা এখন দৃশ্যমান হতে শুরু করবে।’
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতি মো. জুনাইদ সরকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৫০:৫১ ৩১ বার পঠিত