ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
সোমবার, ৯ মার্চ ২০২৬



ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কীভাবে শেষ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টাইমস অব ইসরাইলের জানায়, একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই যুদ্ধের সমাপ্তি হবে একটি ‘পারস্পরিক’ সিদ্ধান্ত।

তিনি জানান, এই বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরাইল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা। এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির কোনো প্রয়োজন পড়বে। অর্থাৎ, যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে থেকে কাজ করছে, তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন, ‘দেখা যাক কী হয়।’

তবে ইতোপূর্বে মোজতবা খামেনির মনোনয়ন নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন যে, খামেনির ছেলের এই নেতৃত্ব তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মোজতবার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৫   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ