সরিষাবাড়ীতে নারী পথচারীর ব্যাগ চুরি আলামতসহ ৪ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নারী পথচারীর ব্যাগ চুরি আলামতসহ ৪ জন গ্রেফতার
বুধবার, ১১ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে নারী পথচারীর ব্যাগ চুরি আলামতসহ ৪ জন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত ৪জন অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার শিমলা বাজার এলাকায় এক নারী পথচারীর ব্যাগ থেকে কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই সরিষাবাড়ী থানা পুলিশ তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চার নারী আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চুরিকৃত মালামালের কিছু আলামত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আজ তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৫   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে হৃদ্‌রোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু
পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
কোকোর ক্রীড়া ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : ফকির মাহবুব আনাম
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
সোনারগাঁয়ে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার: রবিউল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ