অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬



অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেস ক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে ফিরে তাকাতে না হয়।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আজ নতুন পরিবেশে, নতুন পরিচয়ে, নতুন অবয়বে আপনাদের সামনে কথা বলতে পারাটা এক বিশেষ অনুভূতির বিষয়। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। এখানকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ত্যাগের আমরা সাক্ষী।’

তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি— আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৫   ১৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কাল‌কি‌নি‌তে বোরকা পরে এসে চায়ের দোকানে হামলা,পাল্টা হামলায় হামলাকারী নিহত
সদরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার
সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও লুটপাট, কুপিয়ে জখম নারী
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে জাল জব্দ ও ২ জেলের কারাদণ্ড
ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ