জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা
বুধবার, ১১ মার্চ ২০২৬



জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চেয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সমর্থন চান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বৈঠকগুলোতে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ সময় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানি ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়েও বৈঠকে কথা হয়।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও সসম্মানে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র টেকসই সমাধান।

ডেনমার্ক ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রতিতে সন্তোষ প্রকাশ করে বৈঠক শেষ হয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
শহর ও বন্দরের সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করবো: এমপি কালাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী
ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা
রাশিয়ার জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ