পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ ২০২৬



পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম।

এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।

তার চেয়েও বড় কথা ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।

এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।

নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ