ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।

১৭৮৯ - যুক্তরাষ্ট্রে পোস্ট অফিস স্থাপিত হয়।

১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৭ - শেষ ফরাসি সেনাদল মেক্সিকো ত্যাগ করে।

১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।

১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।

১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।

১৯৫৪ - ভারতের রাষ্ট্রভাষাগুলোতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার সাহিত্য অকাদেমি প্রতিষ্ঠা করে।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ - সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।

১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।

১৯৮৯ - স্যার টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় তার কর্মস্থল ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।

জন্ম

১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।

১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।

১৮৮১ - আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্ক।

১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।

১৮৮৯ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।

১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক।

১৯২৪ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা।

১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব।

১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।

১৯৮৪ - শ্রেয়া ঘোষাল, সঙ্গীতশিল্পী।

মৃত্যু

১২৮৯ - জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি।

১৯২৫ - চীনের নেতা সান ইয়াৎ সেন।

১৯৩৭ - ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল।

১৯৬০ - পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।

১৯৭৭ - কেয়া চক্রবর্তী, প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী।

১৯৮৬ - বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।

১৯৮৮ - কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)।

২০০৩ - স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট।

২০১৩ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।

বাংলাদেশ সময়: ১১:৫২:১৯   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ