বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’

আবারও বলিউড কাঁপাচ্ছে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর ২’। মুক্তির আগেই রেকর্ড গড়ার লক্ষণ দেখা যাচ্ছে বলিউড অন্দরে। ছবিটি বক্স অফিস আয়ের ক্ষেত্রে বহু সিনেমার রেকর্ড ভেঙে দিতে পারে বলেই ধারণা করছে সিনে বিশেষজ্ঞরা।

রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসের বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়তে চলেছে। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান সকলকে অবাক করে দিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত, ছবিটি বিদেশে প্রায় ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লক্ষ) আয় করেছে।

সিক্যুয়েলটি প্রথম অংশের প্রথম সপ্তাহের মোট আয়কে (৩২৪ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে। ভারতে ১৬ কোটি রুপির বুকিংসহ, ছবিটির বিশ্বব্যাপী প্রি বুকিংয়ের আয় ৪৮ কোটি ছাড়িয়েছে। আজ এই সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, ছবিটির চূড়ান্ত অগ্রিম বুকিং সহজেই ১০০ কোটি ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সংখ্যা ১৫০ কোটি থেকে ২০০ কোটির মধ্যে পৌঁছাতে পারে।

পরিচালক আদিত্য ধরের সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪১   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ