সোমবার, ১৬ মার্চ ২০২৬

৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম
সোমবার, ১৬ মার্চ ২০২৬



৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আলম বলেছেন, বর্তমান সরকার ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খনন করবে এবং ৫ বছরে ৩০ হাজার কিলোমিটার খাল খনন করার কর্মসূচি হাতে নিয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় টঙ্গী ও পূবাইল থানার মধ্যবর্তী নিমতলী রেলগেট সংলগ্ন বালুর মাঠে খালের পুনঃ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটার কর্মসুচি শুরু করে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূর তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম এই কর্মসূচি হাতে নিয়েছেন।
নির্বাচনের কালির দাগ মুছে যাওয়ার আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। বিএনপি সরকার শুধু কথায় না কাজে বিশ্বাসী।

গাজীপুরকে একটি মেগা সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গাজীপুরকে একটি মেগা সিটি হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গাজীপুরের খাল,বিল নদী-নালা দূষণমুক্ত করতে হলে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলো যেন তাদের বর্জ্য সরাসরি খাল বিল নদী-নালায় ফেলে নদীকে দূষিত না করতে পারে সেদিকে সিটি কর্পোরেশন নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাজীপুর এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিন এর সঞ্চালনায় গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত আহাম্মদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার,গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালী-উল-হক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:১৪:০১   ১২ বার পঠিত