রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
সোমবার, ৩০ মার্চ ২০২৬



রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। পরিদর্শনকালে তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশে প্রথম মিজেলস (হাম) রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়।

তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে টিকা পেয়েছে। তবে এরপর অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও টিকা পোর্টারদের বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণে টিকাদান কার্যক্রমও ব্যাহত হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. রফিকূল ইসলাম বলেন, সরকারের খুব দ্রুত প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে তা জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা করবে। তিনি জানান, সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা প্রদান করা হয়। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৯ মাসের কম বয়সি শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

পরিদর্শনকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সীমিত সামর্থ্যের মধ্যেও ১২ জন শিশুকে আইসিইউতে রেখে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

এসময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২২   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ