![]()
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ লাইন্সে পর্যায়ক্রমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং জেলার সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন।
পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন—শ্রেষ্ঠ এসআই সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আতাউর রহমান ও এসআই মো. রফিক (বিপিএম), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে আড়াইহাজার থানার এসআই মোহাম্মদ আনোয়ার পারভেজ ভূইয়া ও এসআই আপন কুমার মজুমদার, ক্লুলেস মামলা উদঘাটনে জেলা গোয়েন্দা পুলিশের এসআই এমএম আব্দুল আজিজ ও এসআই শরিফুল হাসান এবং রূপগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন।
এছাড়া দায়িত্ব পালনের সময় ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করায় ট্রাফিক শাখার সার্জেন্ট সালমান ও তার দল, ১ হাজার পিস ইয়াবাসহ আসামি গ্রেফতারে ট্রাফিক শাখার সার্জেন্ট সিয়াম, সার্জেন্ট সালমান ও কনস্টেবল রোমাজ, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আসামি গ্রেফতারে ট্রাফিক শাখার সার্জেন্ট টিআই হারুন অর রশিদ এবং ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তরের জন্য আইসিটি শাখার এসআই কাজী আফজাল শাহীন ও তার দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
দুপুর ১২টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন।
উক্ত সভাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:২২ ১০ বার পঠিত