বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি কয়েক ভাগে হয়ে যাওয়ায় দলের মনোনীত প্রার্থী পরাজিত হয়েছে। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ছোট বড় কেউ ছাড় পায় নাই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে ভুল পথে গিয়ে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন। তারা ছোট অপরাধী আর যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে তারা শতভাগ অপরাধী। তাদেরকে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। আর সামনে স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে যেন কেউ না যায়। দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে।

তিনি আরো বলেন, ক্ষমতা পেয়ে কেউ সুবিধা ভোগ করে অনেক বেশি মোটা হয়ে যাবেন, আর কেউ কিছুই পাবে না এটা তা হতে পারে না। কেউ খাবে, তো কেউ খাবে না, তা হবে না । আপনারা দেখেছেন অতীতে যারা বেশি খেয়ে পেট মোটা করেছে, তাদের পরিণতি কী হয়েছে তা আপনারা সবাই জানেন। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই বেশি খাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পরিনতিও তাদের মত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও চিকিৎসা সেবাসহ নানাবিধ জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছেন। আপনারা সেই সুবিধাগুলো অবশ্যই পাবেন। এখানে যারা আছেন সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কেউ বঞ্চিত হবে না।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০২   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ