চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৪   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ