হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘রাষ্ট্রের সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে, যার মধ্যে স্বাস্থ্য সেবা অন্যতম। এই স্বাস্থ্যখাতের অবস্থা এতো ভয়াবহ, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা দুঃখজনক বলে যদি বসে থাকি তাহলে হয়তো কিছুই হবে না। আমরা কথায় কথায় বলি, ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়।
’ হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, ‘দেড় মাস হয়েছে এই এলাকার এমপি হিসেবে আমি দায়িত্ব নিয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন, সবার স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারি।
পাশাপাশি যারা এই হাসপাতালে আছেন, সবার বিরুদ্ধেই কম-বেশি অভিযোগ আছে। এর আগেও এই হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি আমাদের জন্য বদনামের বিষয়। যারা দায়িত্বে আছেন, তারা যদি মাপকাঠিতে আরেকটু এগিয়ে যান, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আর হতে হবে না।

তিনি আরো বলেন, ‘আমি আউটডোরে প্রবেশ করে দেখলাম রোগীদের কিছু কমন ঔষধ দেওয়া হচ্ছে। যে কয়জনকে দেখেছি, সবার হাতেই একই ঔষধ। এ বিষয়ে সতর্ক হতে হবে।’

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘রোগীদেরকে আপনারা যদি আপনাদের মা-বোন, ভাই ও সন্তান হিসেবে বিবেচনা করেন, তাহলে ভালো হয়। যারা যতদিন দায়িত্বে থাকবেন, তাদের জন্য যেন এটি শ্রেষ্ঠ সময় হয় এই প্রত্যাশা রাখছি।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০০:২৮   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ