পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অখ্যাত পোর্ট ভ্যালের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। দুর্বল পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি

প্রতিপক্ষের বিপক্ষে দাপট দেখাতেও ভুল করেনি ব্লুরা। পোর্ট ভ্যালের জালে ৭ গোল দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।

শনিবার (৪ এপ্রিল) স্টামফোর্ড ব্রিজে পোর্ট ভ্যালেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক চেলসি। ব্লুদের হয়ে আলাদা সাতজন খেলোয়াড় গোলগুলো করেন।

জোরেল হাতো, জোয়াও পেদ্রো ও জর্ডান লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে তশিন আদারাবিয়ো, আন্দ্রে সান্তোস, এস্তেভাও এবং আলেহান্দ্রো গারনাচো মিলে আরও চারটি গোল করেন।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পায় চেলসি। হাতোর নেয়া শট থেকে এগিয়ে যায় ব্লুরা, এটিই ছিল ম্যাচের প্রথম অন টার্গেট শট। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পেদ্রো। পেদ্রো নেতোর পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান।

৪৪ মিনিটে পোর্ট ভ্যালের লরেন্স-গ্যাব্রিয়েল আত্মঘাতী গোল করলে ব্যবধান আরও বাড়ে। দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিট জাল অক্ষত রাখতে পারে সফরকারীরা। মালু গুস্তর পাস থেকে গোল করেন আদারাবিয়ো।

৭০ মিনিটে দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে আসে পঞ্চম গোলটি। এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন সান্তোস। ৮৩ মিনিটে এস্তেভাও নিজেই গোল করেন। যোগ করা সময়ে স্কোরকার্ডে নাম তোলেন গারনাচো। বদলি নামা এই আর্জেন্টাইন স্পটকিক থেকে বল জালে জড়ান।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪২   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ