৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে।

আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এক জরুরি আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

৫ এপ্রিল নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমমন্ত্রী আজ এ সভা আহ্বান করেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণ দেখিয়ে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখে।

সভাপতির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধি-বিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘পরিচালনা পর্ষদের মাধ্যমে চলমান একটি কারখানা কোনো ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে বন্ধ করার সুযোগ নেই।’ তিনি শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভার শুরুতে শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ’র প্রতিনিধিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩১   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ