আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আড়াইহাজারে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাতে বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কালু হোসেন (৪৫) বিশনন্দীর ইমান উদ্দিনের ছেলে ও জহিরুল ইসলাম একই মৃত সহিদুল্লাহের ছেলে।

এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, আড়াইহাজার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো. কালু হোসেন ও জহিরুল ইসলাম নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানান হয়।

বাংলাদেশ সময়: ২২:২২:৩৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ