সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারিরহাটে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে ভাষানচর ইউনিয়নের কারীরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই অভিযান পরিচালনা করেন।
বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি খনন ও উত্তোলন। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতেও জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩৭   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ