ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রামে কুমিল্লার জনগণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই ছিল কুমিল্লার সন্তানদের হাতে। তাদের সাহসী ও অকুতোভয় ভূমিকার ফলেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সব স্তরে গেঁথে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এনসিপি শুরু থেকেই সক্রিয় রয়েছে। তারুণ্যের রাজনীতির মূল ভিত্তি হিসেবে তিনি দায়িত্ববোধ, সহিষ্ণুতা ও নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগকে গুরুত্ব দেন। দেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি স্তরে তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তরিকুল ইসলাম বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, নির্বাচন নিয়ে আলোচনা করতে পারছে এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতে পারছে।

কুমিল্লার ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, সুলতানি, মোগল ও ব্রিটিশ আমল থেকেই কুমিল্লা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, রাজনৈতিক ও শিক্ষাকেন্দ্র। স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কুমিল্লার মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও কুমিল্লার জনগণের সাহসিকতা সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে।

বর্তমান নগর সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কুমিল্লা শহর অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বাজার ব্যবস্থাপনা, আবাসন সংকট ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

তরিকুল ইসলাম বলেন, আমরা রাতারাতি সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব।

তিনি জানান, নগরবাসীর প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তাদের সমস্যার কথা শুনে সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কুমিল্লার মানুষ জেগে ওঠলে পুরো বাংলাদেশ জেগে ওঠে এটাই ইতিহাস। তাই একটি আধুনিক ও পরিকল্পিত কুমিল্লা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪১   ১২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ