সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়, তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি ড্রেনের ভেতরে থাকা তিতাস গ্যাসের পাইপলাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ড্রেন থেকে আগুনের শিখা বের হতে থাকে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বালি, পানি ও ভেজা চটের বস্তা ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশন কর্মকর্তা মিরন মিয়া জানান, আগুনের বিষয়ে তাদের জানানো হয়নি, তাই ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে যায়নি।

অন্যদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৮   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ