ফরিদপুর প্রেসক্লাবের নানা আয়োজনে বর্ষরবণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর প্রেসক্লাবের নানা আয়োজনে বর্ষরবণ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



ফরিদপুর প্রেসক্লাবের নানা আয়োজনে বর্ষরবণ

ফরিদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী ফলাহার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পহেলা বৈশাখের সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থা রাখা হয়। ফলাহারে দই, চিড়া, তরমুজ, বাঙ্গি, দানাদার, আমৃত্তি, শবরী কলা, বিচে কলা ,নকুল দানা, খৈ, ছাতু, গুড়, বাতাসা ও কটকটি পরিবেশন করা হয়।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে সদস্যদের মিলনমেলায় বাংলা নববর্ষের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:০৬   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ