৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়

প্রথম পাতা » খেলাধুলা » ৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়  Copied from: https://rtvonline.com/

দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিডস ইউনাইটেড অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে। ১৯৮১ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয়ের স্বাদ পেল লিডস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লিডস। পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন ওকাফোর। এরপর ২৯তম মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আবারও গোল করেন তিনি। আরনসনের হেড পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওকাফোর।

প্রথমার্ধে আরও গোল হজমের শঙ্কায় ছিল ইউনাইটেড, তবে গোলরক্ষকের দৃঢ়তায় বড় বিপদ এড়ায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার ঘটনায় ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড।

তবুও লড়াই চালিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডে। ৬৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্যাসেমিরো। শেষ দিকে সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রেড ডেভিলরা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিডস ইউনাইটেড।

এই জয়ে ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে লিডস। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে অবনমন অঞ্চলের থেকে ৬ পয়েন্ট দূরত্ব তৈরি করেছে লিডস।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৭   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি
শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
এমবাপ্পের ইনজুরির সঙ্গে বার্নাব্যুয়ে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে কেন পরিবর্তন নেই, ব্যাখ্যা নির্বাচক প্যানেলের
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ