বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

তিনি বলেন, সরকার শিল্প ও সংস্কৃতির উন্নয়ন করতে চায়। তাই অন্যান্য জেলার মত সংস্কৃতির বিষয়ে বগুড়াবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ বুধবার দুপুরে বগুড়া শহরের পৌর পার্কে আয়োজিত বৈশাখী মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করে।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, ‘আপনাদের সঙ্গে আমার বেড়ে ওঠা। তাই আপনাদের কখনো ভুলতে পারবো না। এই মেলার মঞ্চে দাঁড়িয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। স্কুল জীবনে এ পার্কের অনেক স্মৃতি আছে। বগুড়ার শিল্পীদের উন্নয়নে যা যা করা দরকার আপনাদের পাশে থেকে সেসব কাজে সহযোগিতা করবো।’

দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. শোকরানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২০   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, চার মণ কালোজিরা রেখে পালালেন বিক্রেতা
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা
কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ