চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী

চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে সরকারের রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে, চট্টগ্রামের ক্ষতি করে কোনো প্রকল্প হবে না। সরকারের কোনো দুর্বলতা নেই। আমি নিশ্চিত করে বলছি, এখনও পর্যন্ত হসপিটাল নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি।’

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআরবিতে হাসপাতাল নির্মাণের আলোচিত সেই প্রকল্পের স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম প্রকৌশলী সুবক্তগীন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী রবিউল এনসিটি জেটি-৫ পরিদর্শন করেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া উপস্থিত ছিলেন।

সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালের আধুনিকায়নের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘রেলওয়ে যতগুলি হাসপাতাল করেছে, নিজের জায়গাও সংরক্ষণ করতে পারছে না।
সরকার সেক্ষেত্রে নতুন করে ব্যয় করবে এমন কিছু মনে করছি না। তবে যদি রেলওয়ের হাসপাতালটা বড় করলে কার্যকর হয়, তাহলে ওই হাসপাতালের পাশে আরো আধুনিক একটা হাসপাতাল করার বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে। তবে আমরা এখনো ভাবছি না। ভাবলে চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ভাববো।

এর আগে রবিবার দুপুরে সিআরবি প্রশ্নে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে মাননীয় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না। এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না।’

এদিকে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের খবরে একই দিন সকালে মানববন্ধন করেছে সিআরবি রক্ষা পরিষদ।
এসময় পরিষদের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘সিআরবি সরকার ঘোষিত একটি হেরিটেজ এলাকা। সেখানে বেসরকারি কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নাগরিক আন্দোলনের মুখে সরকার সরে যেতে বাধ্য হয়েছিল। কালো টাকার মালিকরা এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে। জনগণ তাদের এ অপতৎপরতা প্রতিহত করবে।’

সিআরবি রক্ষা মঞ্চের সদস্য গণঅধিকার চর্চা কেন্দ্রের সেক্রেটারি মশিউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস, গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, সিআরবি রক্ষা মঞ্চের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৭   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ