সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির মনোনিতদের তালিকা ঘোষণা করেন। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের ব্যারিস্টার আরমানের কাছে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন সানজিদা ইসলাম তুলি।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

তুলি ছাড়া বিএনপির মনোনয়নপ্রাপ্ত অন্যরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৪১   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ইং‌রে‌জি বক্তব‌্য ও রচনায় শ্রেষ্ঠ শিক্ষার্থী জাফনা সুলতানা
কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন
নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা
মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ