ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শ্রীধাম শ্রী অঙ্গনের অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রবীন্দ্রনাথ বিশ্বাস, মো. শহিদুল ইসলাম, নুর ইয়াহিয়া মিলন, রতন কুমার সরকার, অটল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু, পীযুষ কান্তি সরকার, নায়েবুল ইসলাম নীরব, শেখ মোহাম্মদ লিখন, মোহাম্মদ তামিম মোল্লা বাবলু বিশ্বাস ‌প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের একুশে এপ্রিল এই দিনে পাক হানাদার বাহিনী বিনা উস্কানিতে কীর্তন রত অবস্থায় শ্রী অঙ্গনের আটজন সাধুকে নির্মমভাবে হত্যা করে, যা দেশের ইতিহাসে একটি নৃশংস ও ঘৃণিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। তারা অবিলম্বে নিহত অষ্টসাধুদের শহীদের মর্যাদা প্রদান এবং মুক্তিযুদ্ধের শহীদ হিসেবে সরকারি তালিকাভুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান।
এর আগে নিহত অষ্ট সাধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা পিকে সরকারের নেতৃত্বে সামরিক অভিবাদন জানানো হয়।এ সময় শ্রীধাম শ্রী অঙ্গনের সাধক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩১   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ