নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর

প্রথম পাতা » অর্থনীতি » নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা- এনবিআর

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে ১১ দশমিক ১৫ শতাংশ। যদিও উল্লিখিত সময়ে রাজস্ব আয়ে লক্ষমাত্রার বিপরীতে ঘাটতি হয়েছে ৯৮ হাজার কোটি টাকা।

রোববার (২১ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের তথ্যমতে, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায় হলেও প্রবৃদ্ধির দিক থেকে তা আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৫ শতাংশ বেশি।
উল্লিখিত নয় মাসে আদায় হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি ৫৯ লাখ টাকা। আর আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল দুই লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি ৪৩ লাখ টাকা।

অর্থাৎ, আগের বছরের নয় মাসের চেয়ে এ বছরের নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ এই ৯ মাসে কাস্টমস, ভ্যাট ও আয়কর—আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৭ দশমিক ৭৭ শতাংশ, ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং ১১ দশমিক ২৫ শতাংশ বেশি আদায় হয়েছে।
গড়ে এ প্রবৃদ্ধির হার ১১ দশমিক ১৫ শতাংশ।

খাতভিত্তিক আদায়ের চিত্র
কাস্টমস: এনবিআরের তথ্যমতে, ৯ মাসে কাস্টমস থেকে রাজস্ব আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৭৪ হাজার ৪৩৫ কোটি ৮৩ লাখ টাকা।

ভ্যাট: চলতি অর্থবছরের ৯ মাসে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি ২৫ লাখ টাকা। আর আগের বছরের একই সময়ে ভ্যাট আদায় হয়েছিল ৯৬ হাজার ২৪ কোটি ২০ লাখ টাকা।

আয়কর: চলতি অর্থবছরের ৯ মাসে আয়কর আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি ১৭ লাখ টাকা। আর আগের বছরের একই সময়ে আয়কর আদায় হয়েছিল ৮৮ হাজার ৫৩৬ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৪   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

News 2 Narayanganj News Archive

আর্কাইভ