সদরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



সদরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া থানা পুলিশের সহযোগিতায় আমিরাবাদ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তারা মৃধা (৪৫)। তিনি আমিরাবাদ চৌরাস্তা এলাকার আরশাদ মৃধার ছেলে।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৬   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ