ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : আবুল হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : আবুল হাসনাত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : আবুল হাসনাত

সংসদ ভবন, ২২ এপ্রিল, ২০২৬ : ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি সংসদ সদস্যদের জন্য চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাত।

তিনি আজ সংসদে ফ্লোর নিয়ে দাঁড়িয়ে ব্যক্তিগত কৈফিয়তে এ কথা জানান।

তিনি বলেন, ‘ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে একটি গাড়ি ব্যবহার করতে দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’

আবুল হাসনাত বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স বাবদ দেয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।’

তিনি আরও বলেন, গতকালের বক্তব্যে আমি কোন ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, ট্যাক্স ফ্রি গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন। গতকালের বক্তব্য নিয়ে মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ জন্য বিষয়টি এখানে পুনরাবৃত্তি করেছি।

বাংলাদেশ সময়: ১৮:০০:১৯   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ