চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর বেষ্টিত ১ নং চর হরিরামপুর ইউনিয়নের মুন্সীর চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী ও ভূমি দস্যু এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ঢাকা দোহার উপজেলা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু কবির খান কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় আজ বুধবার ( ২২/ ০৪/ ২০২৬ ) আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামে অভিযান চালিয়ে কবির খান কে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্বদেন এস আই এনামুল হক সাথে ছিল পুলিশের বিশেষ টিমের ৫ জন সদস্য। দুপুর ১.৩০ মিনিটে গ্রেফতার কৃত কবির খান কে চরভদ্রাসন থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। উল্লেখ্য আসামী কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে, এছাড়া সম্প্রতি পুলিশের উপর হামলা চালিয়ে সরকারি কাজে বাধা প্রদান সহ সকল তথ্য থানা পুলিশ নথিভুক্ত করে আসামীকে জেলা কোর্টে প্রেরণ প্রক্রিয়াধীন।

এর আগে গত কাল অর্থাৎ মঙ্গলবার ( ২১/ ০৪/ ২০২৬ ) সকালে আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, একই দিনে বিকাল থেকে জেলা পুলিশ দূর্গম চরাঞ্চল বিশেষ অভিযানে পরিচালনা করেন। উক্ত অভিযানে দূর্গম চরাঞ্চল থেকে কবির খান এর এক লাঠিয়াল ভাগিনা শেখ আলমগীর হোসেন, পিং- শেখ খোরশেদ, গ্রাম- জালালদি, উপজেলা হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ কে আটক করে আজ বুধবার ( ২২/ ০৪/ ২০২৬ ) দুপুর ১টার দিকে মামলা নং ১২, তাং- ২১/ ০৪/ ২০২৬ এ নথিভুক্ত করে আসামীকে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে বলে জানানো হয়।

আরও উল্লেখ থাকে যে এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২, তাং- ২১/ ০৪/ ২০২৬, ধারা ১৪৩/ ১৮৬/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭/ ৩৪ পেনাল কোড রজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২১   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ